নোয়াখালীতে ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবসা উন্নয়ন সম্মেলন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নোয়াখালী জোনের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ফেনীর একটি হোটেলে এ উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী।
আরও বক্তব্য দেন উপ ব্যবস্থাপনা পরিচালক মো. নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম, মিজানুর রহমান, মো. মাকসুদুর রহমান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এস এম রেজাউল করিম।
নোয়াখালী জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামীর সভাপতিত্বে সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান, শাখার বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান এবং উপশাখা ইনচার্জরা অংশ নেন।
এর আগে সকালে নোয়াখালী জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান কার্যালয়ের নির্বাহীরাসহ এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা অংশ নেন।
