২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩টি সুপারশপে ‘নগদ’ পেমেন্টে ১০% ক্যাশব্যাক

সাপ্তাহিক ছুটির দিনে কেনাকাটায় গ্রাহকদের একটু বেশি লাভ দিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ নিয়ে এল ‘উইকএন্ড অফার’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 09:48 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

এখন প্রতি সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও শনিবার নির্দিষ্ট সুপারশপ থেকে কেনাকাটা করে ‘নগদ’-এর মাধ্যমে বিল দিলেই গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ১০ শতাংশ বা ১০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক।

নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ১০ মার্চ থেকে শুরু হওয়া নগদের এই উইকএন্ড অফারটি চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত।

স্বপ্ন, ইউনিমার্ট, মীনা বাজার, আগোরা, আমান বিগ বাজার, প্রিন্স বাজার, ডেইলি শপিং, বিগ বাজার সুপার শপ, মেহেদী মার্ট, সানি মার্ট, দ্য বাস্কেট লিমিটেড, খুলশী মার্ট এবং শপিং ব্যাগ সুপার শপের মত ১৩টি সুপার শপ থেকে গ্রাহকরা কেনাকাটায় এই ক্যাশব্যাক সুবিধা পাবেন। সেজন্য কমপক্ষে এক হাজার টাকা কেনাকাটা করে নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

অফারটি চলাকালে প্রতিটি সুপারশপ থেকে সর্বোচ্চ একবার এই ক্যাশব্যাক অফার পাবেন গ্রাহকরা। কেনাকাটা শেষে ‘নগদ’ অ্যাপ অথবা *167# (ইউএসএসডি) ডায়ালের মাধ্যমে বিল পরিশোধ করলে এই ক্যাশব্যাক উপভোগ করা যাবে। গ্রাহকদের ‘নগদ’ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে।  

‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, “বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের দৈনিক কেনাকাটায় হিমশিম খেতে হচ্ছে। আমরা বরাবরের মতো চেষ্টা করছি মানুষকে একটু বাড়তি সুবিধা দিতে, যার কারণে বর্তমানে এই উইকএন্ড অফারটি চলছে।”

এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানা যাবে ‘নগদ’-এর ফেইসবুক পেইজ অথবা ‘নগদ’-এর ওয়েবসাইটের মাধ্যমে।