২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামুদা স্পেক কেম বাজারে আনল নতুন অ্যাডহেসিভ

বাজারে ‘স্যাম-বন্ড’ ব্র্যান্ডের নতুন অ্যাডহেসিভ নিয়ে এল রাসায়নিক খাতের কোম্পানি সামুদা স্পেক কেম লিমিটেড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 07:09 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

ঢাকার গুলশান শুটিং কমপ্লেক্সে শনিবার এ নতুন পণ্যের উদ্বোধন করেন সামুদা স্পেক কেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার; অনুষ্ঠানে সভপতিত্ব করেন কোম্পানির ডিএমডি নাসিম আনোয়ার।

মোস্তফা হায়দার অনুষ্ঠানে বলেন, “সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপন্ন সর্বোচ্চ গুণগতমানের অ্যাডহেসিভ ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আশা করি আমাদের নতুন এই অ্যাডহেসিভ ক্রেতাদের প্রত্যাশা পূরণ করবে।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসবাবপত্র, পাদুকা শিল্প ও নির্মাণ শিল্পসহ ভারী শিল্প প্রতিষ্ঠানে ব্যবহারের পাশাপাশি দৈনন্দিন কাজেও অ্যাডহেসিভের ব্যাপক ব্যবহার রয়েছে।

“আশা করা হচ্ছে সামুদা স্পেক কেমের নতুন এই অ্যাডহেসিভ দেশীয় বাজারের ব্যাপক চাহিদা পূরণেও সক্ষম হবে।”

অন্যদের মধ্যে সামুদা কেমিকেলের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিজনেস হেড বি কে দাশ, জিএম হিসাব বিভাগ মোহাম্মদ আক্রামুজ্জামান, জ্যেষ্ঠ উপ মহাব্যবস্থাপক এনামুল কিবরিয়া রনি, মোহাম্মদ জহুরুল হক, হেড অব অপারেশন মোহাম্মদ মিজানুর রহমান এবং হেড অব এইচ আর মুশফিকুল আজমসহ আরও অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।