পিঠানন্দ পুরস্কার জিতলেন ৯ নারী
গ্রাম বাংলার পিঠাপুলির উৎসব হয়ে গেল ঢাকায়, ‘ভিশন ব্লেন্ডার’র সৌজন্যে।
গত মঙ্গলবার মহাখালীতে দিনব্যাপী এ আয়োজনে নিজেদের বানানো বিভিন্ন স্বাদের মজাদার পিঠা প্রদর্শন করে নয়জন নারী জিতে নেন পিঠানন্দ উৎসব সিজন-৩ এর পুরস্কার।
প্রাণ আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচকরা তিনটি ক্যাটাগরি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসাবে নয়জনকে বিজয়ী ঘোষণা করেন।
অনুষ্ঠানে নিবন্ধিত হওয়ার মাধ্যমে অংশগ্রহণকারীরা বাড়ি থেকে তৈরি করে আনা বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করেন।
বিচারক প্যানেলে ছিলেন রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতা, কল্পনা রহমান, তাসনিয়া রহমান সৃষ্টি, জেবুন্নেসা বেগম ও পুষ্টি বিশেষজ্ঞ ইসরাত জাহান।
পুরস্কার হিসেবে প্রথম বিজয়ীরা পেয়েছেন ভিশন ওয়াশিং মেশিন, দ্বিতীয় বিজয়ীরা পেয়েছেন ভিশন মাইক্রোওয়েভ ওভেন, তৃতীয় বিজয়ীরা পেয়েছেন ভিশন ব্লেন্ডার।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের উপদেষ্টা সুপ্রিতা পাল।
অনুষ্ঠান প্রসঙ্গে ভিশন ইলেকট্রনিকসের হেড অব মার্কেটিং রকিব আহমেদ বলেন, “বাংলার ঐতিহ্যের সাথে পিঠাপুলি ওতপ্রোতভাবে জড়িত। শীতের সময় এবং নবান্নে নতুন ধান উঠলে ঢেঁকি ছাঁটা চাল দিয়ে গ্রাম বাংলায় পিঠা তৈরির ধুম পড়ে। এখন শহরেও মা-বোনেরা পিঠা তৈরির জন্য চালের গুঁড়া করার কাজটি ব্লেন্ডার দিয়ে করতে পারেন। ভিশন ব্লেন্ডারে ২০ ধরনের পিঠা তৈরির জন্য চালের গুড়া করা যায়। এর ফলে একসময়কার যাতা, ঢেঁকির পরিবর্তে ভিশন ব্লেন্ডার জীবনকে আরও সহজ করে দিচ্ছে।”
অনুষ্ঠানে ভিশন ইলেকট্রনিকস এর নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার মাহাদী হাসান ও মাহাবুবুর রহমানসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
