২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিতসুবিশির আউটল্যান্ডার বুকিংয়ে বিশেষ অফার

স্বাধীনতা দিবস উপলক্ষে মার্চ মাসজুড়ে জাপানি গাড়ি নির্মাতা মিতসুবিশি মোটরসের আউটল্যান্ডার মডেলের গাড়িটি বুকিং দিলে এক্সক্লুসিভ ওয়ারেন্টি ও ফ্রি সার্ভিসিং সুবিধা পাবেন গ্রাহক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 12:20 AM

Updated : 28 Apr 2022, 11:49 PM

এ গাড়ির বাংলাদেশি পরিবেশক র‌্যাংগস লিমিটেড এজন্য আয়োজন করেছে ‘আউটল্যান্ডার স্বাধীনতা উৎসব’ বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ক্যাম্পেইনের আওতায় যে কোনো ক্রেতা বাংলাদেশের কারখানায় সংযোজিত ওই মডেলের গাড়ি ঢাকা ও চট্টগ্রামের যে কোনো বিক্রয় কেন্দ্র থেকে বুকিং দিলে দুই বছরের এক্সক্লুসিভ ওয়ারেন্টি ও দুইটি ফ্রি সার্ভিসিং পাবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানে তৈরি মিতসুবিশির এ মডেলের গাড়ি সংযোজনের কাজটি করা হয় জাপান থেকে প্রশিক্ষিত অভিজ্ঞ টেকনিশিয়ানদের সরাসরি তত্ত্বাবধানে।

গাড়িটির ফিচারগুলোর মধ্যে রয়েছে ইলেক্ট্রনিক ফোর হুইল ড্রাইভ উপযোগিতা সম্পন্ন ট্রান্সমিশন, যার তিনটি ভিন্ন ধরনের মোড আছে। এগুলো চালক তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন।

আর অধিক গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় নিশ্চিন্তে উঁচু-নিচু রাস্তায়ও চলাচল করা সম্ভব।

এছাড়া এসইউভি ক্যাটাগরির এ গাড়ির তিন সারিতে সাতটি আসন থাকায় পুরো পরিবারের সঙ্গে ভ্রমণে মিলবে স্বাচ্ছন্দ্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অটোমেটিক সানরুফ, লেদার সিট ও আকর্ষণীয় ড্যাশবোর্ড গাড়িটিতে যোগ করেছে নতুন মাত্রা। বিনোদনের জন্য গাড়িতে রয়েছে টাচস্ক্রিন সংবলিত মাল্টিমিডিয়া প্লেয়ার আর রকফোর্ড ফসগেট প্রিমিয়াম সাউন্ড সিস্টেম ।

এ ক্যাম্পেইনের বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে মিতসুবিশি মোটরস বাংলাদেশের হটলাইন নম্বরে (09666704704)।