সিটি ব্যাংক ও গ্রিনল্যান্ড ইক্যুইটিস চুক্তি
সিটি ব্যাংক কৌশলগত পার্টনার হিসেবে গ্রিনল্যান্ড ইক্যুইটিসকে সঙ্গে রাখবে।
উভয় কোম্পানি সম্প্রতি এ বিষয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি করেছে বলে সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফ এবং গ্রিনল্যান্ড ইক্যুইটিসের ব্যবস্থাপনা পরিচালক এম রাজিব আহসান চুক্তিতে সই করেন।
এসময় সিটি ব্যাংকের হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড কাস্টোডিয়াল ক্লাস্টার তাহসিন হকসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
