২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল অলটাইম

আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীতে নারীদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করেছে বেকারি ব্র্যান্ড অলটাইম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 08:41 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অলটাইমের উদ্যোগে নারীদের ডায়াবেটিস টেস্ট, ব্লাড প্রেসার নির্ণয়, পুষ্টি বিষয়ক পরামর্শসহ বিভিন্ন ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোম্পানির মহাব্যবস্থাপক (মার্কেটিং) মনিরুল ইসলাম বলেন, “অলটাইম ব্র্যান্ডের সাথে নারীদের ভালোবাসা বিশেষভাবে জড়িয়ে রয়েছে। তাই নারী দিবসে তাদের প্রতি ভালবাসা ও সমাজে তাদের অবদানকে সম্মান জানাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

“অলটাইম ব্র্যান্ড সবসময় ভোক্তাদের স্বাস্থ্যকর খাবার গ্রহণে উৎসাহ দিয়ে আসছে। এ উদ্যোগ নারীদের সুস্বাস্থ্যের বিষয়ে বিশেষ সচেতনতা তৈরি করতে সহায়ক হবে।”

অলটাইমের ব্র্যান্ড ব্যবস্থাপক মাহমুদুল হাসান সরকার বলেন, মিরপুরের বিভিন্ন স্থান, আগারগাঁও, উত্তরা, বনশ্রীসহ বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করে নারীদের পুষ্টি বিষয়ক পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়।