২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়’স লেকে স্থাপন হবে বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি

বিভিন্ন ধরনের আউটডোর অ্যাক্টিভিটি স্থাপনে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে ফয়’স লেক কনকর্ড ও বেসক্যাম্প এডভেঞ্চারস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 10:54 PM

Updated : 28 Apr 2022, 11:45 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির আওতায় বেসক্যাম্প এডভেঞ্চারস লিমিটেড চট্টগ্রামের ফয়’স লেক কনকর্ডে ট্রি টপ অ্যাক্টিভিটিজ, অন গ্রাউন্ড এডভেঞ্চারস কোর্স, মাড কোর্স, ওয়াটার কোর্স, জিপ লাইন, জরবিং, হিল ট্র্যাকিং, ট্রি হাউস স্থাপন করবে।

“এর ফলে চট্টগ্রামসহ দেশি-বিদেশি পর্যটকদের কাছে ফয়’স লেক আরও বাড়তি বিনোদন যোগ করবে।”

নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানির নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার এবং বেসক্যাম্প এডভেঞ্চারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন।

এ সময় কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, বেসক্যাম্প এডভেঞ্চারস লিমিটেডের চেয়ারম্যান মাহাবুব জামান উপস্থিত ছিলেন।