দেশে ইয়ামাহার বৃহত্তম বিক্রয় কেন্দ্র তেজগাঁওয়ে
ঢাকার তেজগাঁওয়ে চালু হলো দেশে ইয়ামাহার বৃহত্তম বিক্রয় কেন্দ্র।
মঙ্গলবার হক সেন্টারে এ কেন্দ্র উদ্বোধন করেন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।
এসিআই মোটরস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ, এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারী, নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ এসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তেজগাঁওয়ের এই শোরুমের নিচ তলায় ইয়ামাহার সব মডেলের মোটরসাইকেল পাওয়া যাবে। দ্বিতীয় তলায় রয়েছে ইয়ামাহার মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট।
