২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরপিএ সেবা চালু করেছে ইউসিবি

বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) নতুন প্রযুক্তির সেবা রোবোটিক প্রসেস অটোমেশন (আরপিএ) চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 08:16 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সেবা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চতুর্থ শিল্প বিপ্লবের এ সময়ে গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তি আরপিএ চালু করেছে ইউসিবি।

সেবার উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, নাবিল মুস্তাফিজুর রহমান ও আবুল আলম ফেরদৌস, উপ ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ হাবিবুর রহমান ও এটিএম তাহমিদুজ্জামান এফসিএসসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণের জাতীয় অঙ্গীকার এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালার সঙ্গে সমন্বয় রেখে ইউসিবির সামগ্রিক ডিজিটাল রূপান্তরের যাত্রার অংশ হিসাবে বসানো হয়েছে আরপিএ।

এ প্রযুক্তি সেবা বাস্তবায়নে ইউসিবি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ইউআইপাথ এর সঙ্গে কাজ করছে। এটি বাস্তবায়নে ভূমিকা রাখছে জেনেক্স ইনফোসিস লিমিটেড, বাংলাদেশ এবং ফিট সিসটেমস লিমিটেড, ভারত।