২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠাও কুরিয়ারের অর্থ সংগ্রহ করে দেবে উপায়

পাঠাও কুরিয়ারকে অর্থ সংগ্রহের (ক্যাশ কালেকশন) সেবা দেবে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি উপায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 10:49 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

সম্প্রতি উপায় এর প্রধান কার্যালয়ে এ বিষয়ে দুই  কোম্পানির মধ্যে চুক্তি সই হয়েছে বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উপায় এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রেজাউল হোসেন এবং পাঠাও এর প্রধান নির্বাহী ফাহিম আহমেদ চুক্তিতে সই করেন।

এ চুক্তির আওতায় পাঠাও কুরিয়ারের ৫৩টি পয়েন্ট থেকে দৈনিক অর্থ সংগ্রহ করবে উপায়।

অনুষ্ঠানে রেজাউল হোসেন বলেন, “পাঠাও কুরিয়ারকে ক্যাশ কালেকশন সেবা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই সেবা পাঠাও কুরিয়ারের ক্যাশ ম্যানেজমেন্টকে আরও কার্যকরি ও স্বাচ্ছ্যন্দময় করবে।

“আশা করছি, এ চুক্তির মাধ্যমে উপায় ও পাঠাও এর সম্পর্ক আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ পাবে।”

ফাহিম আহমেদ বলেন, “এ চুক্তির মাধ্যমে একটি উন্নত প্রযুক্তিসম্পন্ন দক্ষ ও নিরাপদ প্ল্যাটফর্মের সেবা নিতে পারবে পাঠাও কুরিয়ার। আমার বিশ্বাস, এর ফলে পাঠাও এর ব্যবসায়িক কার্যক্রমের গতি আরও বাড়বে।”

অনুষ্ঠানে উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।