২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যাভলনের ক্যাম্পেইনে হাজারো শিশুর ‘বোল’

শিশুর মুখের আধো আধো কথা নিয়ে ‘মধুর আমার শিশুর বোল’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যাভলনের ক্যাম্পেইনে লিপিবদ্ধ হয়েছে হাজারো বোল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 08:18 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

এবার ভাষার মাসে প্রথমবারের মতো শিশুদের মজার বোলগুলো নিয়ে এ ক্যাম্পেইন শুরু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় স্যাভলন।

স্যাভলন বাংলাদেশের ফেইসবুক পেইজে শিশুর বলা এসব মজার মধুর বোলগুলো চাওয়া হয় অভিভাবকদের কাছ থেকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া ক্যাম্পেইনটিতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিশুদের হাজারো বোল লিপিবদ্ধ করা হয়।  

এতে বলা হয়, ‘দবণ (লবণ)’, ‘গোত্ত (গোশত)’, ‘গমর (গরম)’ কথা শেখার শুরুতে, শিশুরা এমনই সব শব্দ বা বোল আবিষ্কার করে থাকে।

এসব শব্দ উচ্চারণে ভিন্ন হলেও, ঠিকঠাক ভাষাগত যোগাযোগ তৈরি করে। বয়সভেদে, প্রতিটি শিশুই আলাদা-আলাদা বোল তৈরি করে থাকে।

বাবা-মার কানে শিশুর এই আধো উচ্চারিত বোলগুলো একটি বিশেষ স্থান দখল করে থাকে আজীবন। শিশুর মুখে শোনা সেই বোলগুলো প্রতিটি বাবা-মায়ের কাছেই যেন মধুর মতো লাগে।

শিশুর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আরও প্রাণবন্ত, মধুর ও স্মৃতিময় করে তোলাই ছিল স্যাভলনের এ ক্যাম্পেইনের উদ্দেশ্য বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।