ওয়ালটন পণ্যে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
ওয়ালটনের পণ্য কিনলে ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাকসহ গ্রাহকদের বিনামূল্যে বিভিন্ন পণ্য দেওয়ার ঘোষণা দিয়ে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৪’ চালু করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার ঢাকায় ওয়ালটন করপোরেট অফিসে এই ঘোষণা দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে বলা হয়, ডিজিটাল ক্যাম্পেইন চলার সময় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে এই সুবিধা পাওয়া যাবে।
ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া থাকবে বিনামূল্যে ওয়ালটন পণ্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেনার সময় পণ্যটির ডিজিটাল নিবন্ধন করা হবে। এরপর ক্রেতার দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ক্যাশব্যাকের পরিমাণ কিংবা ফ্রি পণ্য সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
“ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে নিবন্ধন পদ্ধতির ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যে কোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা মিলবে।”
১ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত গ্রাহকরা এসব সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ফিরোজ আলম, এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান প্রমুখ।
