২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে ইশো

রাজধানীর ধানমণ্ডিতে এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে দেশের অন্যতম ফার্নিচার ব্র্যান্ড ‘ইশো’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2022, 09:05 PM

Updated : 28 Apr 2022, 11:44 PM

আসবাবপত্র কেনার সময় গ্রাহকদের ভিন্ন অভিজ্ঞতা দিতে গত শুক্রবার নতুন কেন্দ্রটি চালু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

দুই হাজার বর্গ মিটারের এ কেন্দ্রে  গ্রাহকরা ইশোর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফার্নিচারে সজ্জিত বিভিন্ন রুম সেটআপ দেখতে পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন সেন্টার উদ্বোধন সম্পর্কে ইশোর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, “এ এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে গ্রাহকদের নতুন আদলে আমাদের ফার্নিচার ও অ্যাক্সেসরিজের অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি।”

প্রতিষ্ঠানের সিএফও মোহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, “আমি মনে করি, এক্সপেরিয়েন্স সেন্টারটি ইশোর ধারাবাহিক বৃদ্ধিরই একটি প্রমাণ স্বরূপ।”

ইশোর ফার্নিচার ও লাইফস্টাইল সামগ্রী প্রগতি সরণি ও ধানমণ্ডি আউটলেটের পাশাপাশি কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।