রাঁধুনী দিচ্ছে কিচেন সাজিয়ে নেওয়ার অভিনব সুযোগ
রান্নাঘর কী কেবল রান্নার জন্য? আধুনিক জীবনের ব্যস্ত দম্পতিদের জন্য ছুটির দিনে কিচেন হতে পারে একসাথে সময় কাটানোর জন্যও আদর্শ। সেই কিচেনকে সুন্দর করে সাজিয়ে নিতে এক অভিনব সুযোগ নিয়ে এসেছে মশলার ব্র্যান্ড রাঁধুনী।
এবারের ভালোবাসা দিবসে রাঁধুনী শুরু করেছে ‘রাঁধুনী ভালোবাসার কিচেন’ কনটেস্ট। এ প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা পাঁচ দম্পতি রাঁধুনীর সৌজন্যে নিজেদের রান্নাঘরটি সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন।
রাঁধুনী বলছে, রান্না-বান্না যাদের পছন্দ, কিচেন তাদের পছন্দের জায়গা। আর সে জায়গাটি যত সুন্দর, গোছানো কিংবা দরকারি সব জিনিসে পরিপূর্ণ হয়ে উঠবে, সময়টা হয়ে উঠবে আরো উপভোগ্য।
কিচেন সাজিয়ে নেওয়ার সুযোগ পেতে কি করতে হবে? রাঁধুনীর ফেইসবুক পেইজেই জানা যাবে বিস্তারিত।
অথবা সরাসরি www.radhunivalobasharkitchen.com ভিজিট করে প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করতে পারেন স্ত্রী কিংবা স্বামী- যে কোনো একজন।
রেজিস্ট্রেশন করার সময় প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর নিজেদের এখনকার রান্নাঘরের ছবি এবং স্বামী বা স্ত্রীর সাথে রান্নাঘরে রান্না করার সুন্দর মুহূর্তের ছবি বা ভিডিও আপলোড করতে হবে।
ছবির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ মেগাবাইট এবং ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ ১২০ মেগাবাইট ফাইল আপলোড করা যাবে।
রাঁধুনীর বিচারে সবচেয়ে সুন্দর ছবি বা ভিডিওদাতা পাঁচ দম্পতি পাবেন রান্নাঘরকে নতুনভাবে সাজিয়ে নেওয়ার সুযোগ।
রাঁধুনী ভালোবাসার কিচেন কনটেস্টে অংশ নেওয়ার শেষ তারিখ আগামী ২৮ ফেব্রুয়ারি।
ডিসক্লেইমার এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়। |
