২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর ইস্পাহানি

বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট সিরিজে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে টাইটেল স্পন্সর হয়েছে এমএম ইস্পাহানি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2022, 07:56 PM

Updated : 28 Apr 2022, 11:42 PM

আগামী বুধবার দিবারাত্রির একটি ম্যাচ দিয়ে চট্টগ্রামে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের এ সিরিজ।

এ সিরিজের নামকরণ করা হয়েছে ‘ইস্পাহানি বাংলাদেশ বনাম আফগানিস্তান ক্রিকেট সিরিজ ২০২২ পাওয়ার্ড বাই ওয়ালটন’।

গত রোববার শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষকতার তথ্য জানানো হয়।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইস্পাহানি জানায়, এ ক্রিকেট সিরিজে পাঁচটি ম্যাচ হবে। তিনটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচ।

“আগামী ২৩, ২৫, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দিবা-রাত্রির এ খেলাগুলো আয়োজন করা হবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম। এরপর ৩ ও ৫ মার্চে দুটি আন্তর্জাতিক টি২০ ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

“খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে যথাক্রমে টি-স্পোর্টস ও গাজী টিভি। কোভিড-১৯ নিরাপত্তার জন্য সিরিজটি আয়োজিত হচ্ছে বায়োসিকিউরিটি প্রোটোকলের মাধ্যমে। ফলে খেলোয়াড় ও খেলাসংশ্লিষ্ট কর্মীরা কোভিড থেকে থেকে নিরাপদ থাকবে।”

সংবাদ সম্মেলনে সিরিজের বিভিন্ন তথ্য তুলে ধরেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু) এবং ইস্পাহানির মহাব্যবস্থাপক জিএম ওমর হান্নান ও উপ মহাব্যবস্থাপক শাহ্‌ মোহাম্মদ দিদারুল হাসান।

এছাড়াও নির্বাহী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম, ওয়ালটন টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে খন্দকার আলমগীর উপস্থিত ছিলেন।