২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কীর্তিমতীদের খোঁজে রাঁধুনী

শ্রম, মেধা ও কীর্তিতে অগ্রগণ্য নারীদের সম্মানিত করতে রাঁধুনী আয়োজন করেছে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২১’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 01:47 PM

Updated : 02 Aug 2022, 02:58 PM

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে গত পনেরো বছরের বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমনই কীর্তিমতীদের খুঁজে বের করছে ‘রাঁধুনী’।

সারাদেশ থেকে চারটি ক্ষেত্রের চারজন সফল নারীকে খুঁজে বের করে তাদের অর্জিত সাফল্য এবং তার পেছনকার কর্মপ্রয়াসকে সম্মাননা জানানো হবে এই উদ্যোগে।

এই ক্ষেত্রগুলো হচ্ছে- সাংবাদিকতা (কীর্তিমতী সাংবাদিক), ব্যবসায় উদ্যোগ (কীর্তিমতী উদ্যোক্তা), সমাজ উন্নয়ন (কীর্তিমতী হিতৈষী) এবং ক্রীড়া (কীর্তিমতী ক্রীড়াবিদ)।

ঘরে-বাইরে, কর্মে ও গুণে, প্রতিদিনের জীবন-প্রয়াসে সমানতালে এগিয়ে যাচ্ছে নারীরা। সভ্যতার উত্থানে, জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তির উৎকর্ষে পুরুষের চাইতে তাদের অবদান কোনোভাবেই কম নয়।

এর মাঝেও কেউ কেউ শ্রম, মেধা ও কীর্তিতে হয়ে ওঠেন অগ্রগন্য। কীর্তির আলোয় তারা নিজেদের পাশাপাশি আলোকিত করে তোলেন আশেপাশের আরো অনেকের জীবন। তাদের খুঁজে বের করে সম্মান জানাতেই রাঁধুনীর এ প্রয়াস।

আর এবারের আয়োজনে সবাইকে পাশে চায় ‘রাঁধুনী’। মানবকল্যাণ, ক্রীড়া, সাংবাদিকতা ও ব্যবসায় উদ্যোগে অদম্য কীর্তিতে এগিয়ে থাকা কোনো নারীকে চিনলে যে কেউ তার কথা লিখে জানাতে পারবেন আয়োজকদের।

কীর্তিমতীদের নামের মনোনয়ন পাঠাতে হবে www.radhunikirtimoti.com  ওয়েবসাইটে গিয়ে। মনোনয়ন পাঠানোর শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি।

যে যে ক্ষেত্রে মনোনয়ন আহ্বান করা হচ্ছে

কীর্তিমতী সাংবাদিক: নির্ভীক, বস্তুনিষ্ঠ সাংবাদিক, যিনি সমাজের অনিয়ম, সমস্যা, দুর্নীতি বা অসংগতির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন লিখেছেন, কিংবা লেখায় উঠে এসেছে অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম বা সম্ভাবনার চিত্র, নেপথ্য ভূমিকা রেখেছেন শিক্ষা, সংস্কৃতির উন্নয়নে।

কীর্তিমতী উদ্যোক্তা: প্রতিষ্ঠিত উদ্যোক্তা, যার একক ব্যাবসায়িক উদ্যোগে নিজের পাশাপাশি আশেপাশের মানুষের কর্মসংস্থান ও ক্ষমতায়নের সুযোগ তৈরি হয়েছে। এলাকার আর্থ-সামাজিক পটপরিবর্তনে যিনি বিশেষ অবদান রেখে চলেছেন।

কীর্তিমতী হিতৈষী: বরেণ্য ব্যক্তিত্ব, যিনি নিঃস্বার্থভাবে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। অসহায়, বঞ্চিত কিংবা দরিদ্র জনগোষ্ঠীর জন্য যার ত্যাগ ও শ্রম সমাজে মহতী দৃষ্টান্ত তৈরি করেছে।

কীর্তিমতী ক্রীড়াবিদ: স্থানীয় পর্যায়ের পাশাপাশি জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃত ব্যক্তিত্ব, যে কোনো ক্রীড়ায় যিনি অসামান্য কৃতিত্বের সাক্ষর রেখেছেন। যার কীর্তি ও অর্জন ক্রীড়াজগত এবং এর বাইরের আরো অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

রাঁধুনীর ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমেও কীর্তিমতী সম্মাননার বিস্তারিত জানা যাবে।

 

ডিসক্লেইমার

এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।