বই মেলায় বিকাশ পেমেন্টে ১০% ক্যাশব্যাক
প্রতি বছরের মতো এবারও অমর একুশে গ্রন্থমেলায় কেনাকাটায় ১০ শতাংশ ক্যাশব্যাকসহ বিভিন্ন অফার নিয়ে এসেছে মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদাতা বিকাশ।
বুধবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বইমেলায় বিকাশ পেমেন্টে থাকছে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
মেলা চলাকালীন একজন গ্রাহক ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। পাশাপাশি মেলায় প্রতিদিন সবচেয়ে বেশি বিকাশে অর্থ পরিশোধকারী ১০ জন ক্রেতা পাবেন বাড়তি ২০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
বইমেলার অধিকাংশ স্টলেই বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে, *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন গ্রাহক।
প্রকাশক ও বিক্রেতাদের দেওয়া ছাড়ের পাশাপাশি বিকাশ পেমেন্টে পাওয়া এ ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাঠকদের আরও বেশি বই কেনার সুযোগ করে দেবে বলে জানানো হয় বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে।
