২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসআরএমের অর্থায়নে সাতক্ষীরার গ্রামে পানি সরবরাহ প্রকল্প

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) অর্থায়নে সাতক্ষীরার একটি গ্রামে পানি সরবরাহ প্রকল্প চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 07:57 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

মঙ্গলবার সকালে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ প্রকল্পের উদ্বোধন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বেসরকারী উন্নয়নর সংস্থা উত্তরণ এ প্রকল্প বাস্তবায়ন করছে, যাতে অর্থায়ন করেছে বিএসআরএম।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসআরএম গ্রুপের উপদেষ্টা রুহী মোরশেদ আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম।

উত্তরণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান মোড়ল, সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য জাকিয়া সুলতানা ইতি।

এ সময় উত্তরণের প্রকল্প কর্মকর্তা মোঃ কাইউম আজাদ, সাবেক ইউপি সদস্য মোবারক আলী, মোঃ আব্দুর রহমান, মোহাম্মদ উল্লাহ, হাবিবুর রহমান হাবিব, আহমদ উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।