২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান-বাড্ডা লিংক রোডে অপোর ফ্লাগশিপ স্টোর

গুলশান প্রগতি সরণির বাড্ডা লিংক রোডে নতুন ফ্লাগশিপ স্টোর চালু করেছে অপো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2022, 08:50 PM

Updated : 02 Aug 2022, 02:54 PM

এক ছাতার নিচে সব ধরনের সার্ভিসিং ও সেলস সলিউশন দিতে বাড্ডা লিংক রোডে এ বিক্রয় কেন্দ্র চালুর কথা শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এ কেন্দ্রে একসঙ্গে স্মার্টফোন কেনা ও সব ধরনের সার্ভিসিং সেবা পাওয়া যাবে।

শুক্রবার উদ্বোধন অনুষ্ঠানে অপোর ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াংসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকের কষ্ট দূর করতে সেখানে বিক্রয়োত্তর সেবাসহ সব সমস্যার সমাধান মিলবে।

বিক্রয় কেন্দ্র উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। এছাড়া গিফট ও ক্যাশব্যাক জেতার সুযোগও রয়েছে।

এছাড়া অপো ভক্তরা বিনামূল্যে সফটওয়্যার আপগ্রেড, ফোন জীবাণুমুক্তকরণ সেবা ও ফ্রি লেবার কস্ট সুবিধা পাবেন।