২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের দৌড়ানোর কারণ তাহলে রুচি সস?

সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরেই ভাইরাল ক্রিকেটার সাকিব আল হাসানের জঙ্গলে রুদ্ধশ্বাস দৌড়ানোর একটি ভিডিও ক্লিপ। তা নিয়ে ভক্তদের মধ্যে চলেছে অনেক জল্পনা-কল্পনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2022, 12:59 PM

Updated : 02 Aug 2022, 02:54 PM

কেন এবং কীসের পেছনে সাকিব এভাবে দৌড়াচ্ছিলেন তা নিয়ে একেকজন করেছেন একেকরকম মন্তব্য। মজার মজার সেসব মন্তব্যে প্রকাশ পেয়েছে সাকিবকে নিয়ে মানুষের কৌতূহল।

শেষমেষ অবসান হয়েছে সব কল্পনা-জল্পনার। নিজের ফেসবুক ওয়াল থেকেই সম্প্রতি আরেকটি ভিডিও পোস্ট করেছেন সাকিব। যাতে জানা গেছে আসল কাহিনী। উন্মোচিত হয়েছে বিপিএল রেখে জঙ্গলে সাকিবের দৌড়ানোর রহস্য।

জানা গেল, দৌড়ানোর ভিডিওটি ছিল রুচি সস ও কেচাপের একটি বিজ্ঞাপনের অংশ।

রুচি সস-এর এই বিজ্ঞাপনে দেখা যায়, একদল ছেলেমেয়ের সাথে পিকনিকে গিয়ে ফুরফুরে মেজাজে ক্রিকেট খেলছিলেন সাকিব। এর মাঝে খাবারের সময় হলে সাকিবকে সুযোগ না দিয়েই এক বন্ধু দুষ্টুমি করে রুচি সসের বোতল নিয়ে ছোটা শুরু করেন।

রুচি সসের স্বাদ যাতে মিস না হয় তাই সেই বন্ধুর পেছনে ছুটতে থাকেন সাকিব। অনেক নাটকীয়তা, উত্তেজনার পর শেষমেশ সাকিব নিজের বার্গারে সস মেশাতে সক্ষম হন। বার্গারে কামড় দিয়ে পেয়ে যান খাবারের আসল মজা।

ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জনের পর থেকেই বিভিন্ন নামী ব্র্যান্ড সাকিবকে তাদের সাথে সম্পৃক্ত করেছে। তারই ধারাবাহিকতায় এই বিশ্বসেরা অলরাউন্ডার গত বছর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড রুচি সস ও কেচাপের সাথে যুক্ত হয়েছিলেন।

 

ডিসক্লেইমার

এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।