২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় দ্বিতীয় সেরা ইলেকট্রনিক্স প্যাভিলিয়ন মিনিস্টার

এবারের বাণিজ্য মেলায় দ্বিতীয় সেরা ইলেকট্রনিক্স প্যাভিলিয়নের স্বীকৃতি পেয়েছে দেশীয় ব্র্যান্ড মিনিস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 09:59 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

আকর্ষণীয় প্যাভিলিয়ন ও সেবার মাধ্যমে গ্রাহকের প্রশংসা অর্জন ও মেলার সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার দিয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২’ এর আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো- ইপিবি।

সম্প্রতি রাজধানীর পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘ডিআইটিএফ-২০২২’ এর সমাপনী অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপকে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মিনিস্টার গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া জানান, এবারের মেলায় প্রত্যাশার চেয়ে অনেক ভালো সাড়া পাওয়া গেছে। সাশ্রয়ী দামে বিভিন্ন অফারের সমাহারে মেলা প্রাঙ্গণ উৎসবমুখর ছিল।

তিনি বলেন, “মেলায় মিনিস্টারের উৎপাদিত বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়েছিল মিনিস্টারের প্যাভিলিয়নে।

“মিনিস্টারের প্যাভিলিয়নে এসে এক জায়গাতেই দরকারি সব দেশীয় পণ্য ক্রয় করতে পেরেছে ক্রেতারা। ফলে মেলায় ক্রেতাদের আকর্ষণের শীর্ষে ছিল মিনিস্টার প্যাভিলিয়ন।”

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ।