এসিআই পাম্পের রেকর্ড বিক্রি উদযাপন
এক মাসে সর্বোচ্চ বিক্রির রেকর্ড উদযাপন করেছে এসিআই পাম্প।
সম্প্রতি ঘরোয়া পরিবেশে বিপণনের বিশেষ এ অর্জন উদযাপন করার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এসিআই।
অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন এসিআই মটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, ডিরেক্টর সেলস, ডিরেক্টর (এসএন্ডপিডি), বিজনেস ম্যানেজার, মার্কেটিং ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠান থেকে এসিআই ওয়াটার পাম্পের সব ডিলার, গ্রাহক এবং শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানানো হয়।
