২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় খাবারের সেরা স্টল ‘টেস্টি ট্রিট’

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেরা ফুড স্টলের স্বীকৃতি পেয়েছে ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 05:44 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

আকর্ষণীয় স্টল, সেবার মাধ্যমে গ্রাহকদের প্রশংসা অর্জন ও মেলার সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার দিয়েছে আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো।  

সোমবার রাজধানীর পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ডিআইটিএফ-২০২২-এর সমাপনী অনুষ্ঠানে টেস্টি ট্রিটকে গোল্ড ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন এ পুরস্কার তুলে দেন।

এ বিষয়ে ‘টেস্টি ট্রিট’র হেড অব বিজনেস ইব্রাহিম খলিল বলেন, “এবারের মেলায় আমরা প্রত্যাশার চেয়ে অনেক ভাল সাড়া পেয়েছি। মেলায় সাধারণত অনেকে সাশ্রয়ী দামে মানসম্মত খাবার পাওয়া নিয়ে চিন্তায় থাকেন। আমরা ভোক্তাদের সেই চাহিদা মেটাতে পেরে অত্যন্ত আনন্দিত।”