২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেশ প্রিমিয়াম টিব্যাগ সিপি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ভোক্তাদের নিয়ে একটি ক্যাম্পেইনের পর বিজয়ীদের জন্য পুরস্কার ঘোষণা করেছে মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 04:37 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

সম্প্রতি ঢাকায় ফ্রেশহাউজে এক অনুষ্ঠানে প্রতীকীভাবে পুরস্কার হস্তান্তর করা হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

সেখানে বলা হয়, বিজয়ীদের ঠিকানায় পরে পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে। মহামারী পরিস্থিতির কারণেই এমন উদ্যোগ।

ফ্রেশ প্রিমিয়াম টিব্যাগ ও নম্বর ওয়ান টিব্যাগ সিপি প্রতিযোগিতার র্শীষ তিন বিজয়ী পাচ্ছেন স্কুটি ও মোটরসাইকেল।

চট্টগ্রামের মোহাম্মদ আলী পুরস্কার হিসেবে একটি স্কুটি জিতেছেন। গাজীপুরের হারুনুর রশিদ ও চাঁপাইনবাবগঞ্জের মামুনুর রশিদ জিতেছেন মোটরসাইকেল। প্রতিযোগিতার অন্য বিজয়ীরাও পাচ্ছেন বিভিন্ন পুরস্কার।

এমজিআইয়েরপক্ষে সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব অ্যাকাউন্টস এস এম মুজিবুর রহমান এবং জেনারেল ম্যানেজার অ্যাকাউন্টস (এফএমসিজি) বাবলা বসুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।