২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসআইবিএল’র ১০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

দেশের বিভিন্ন স্থানে নতুন ১০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে বেসরকারি খাতের সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড- এসআইবিএল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 05:52 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

সোমবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এসব আউটলেট উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটলেটগুলো উদ্বোধন করেন।

এদিন কুমিল্লার অলির বাজার ও প্রজাপতি বাজার, নরসিংদীর নরজার বাড়ী বাজার, চাঁদপুরের সাহার বাজার, ফরিদপুরের মালীগ্রাম বাজার, ঢাকার বিবির বাজার ও দিয়াবাড়ী বাজার, রাজশাহীর দূর্গাপুর বাজার, লক্ষ্মীপুরের চর বংশী বাজার, ভোলার শশীভূষণ বাজারে নতুন আউটলেট চালু করা হয়।

এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ও আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন।