আকিজ টেবিলওয়্যারের যাত্রা শুরু
সিরামিক টাইলস ও স্যানিটারি ওয়্যারের পর এবার টেবিলওয়্যার বাজারে আনল আকিজ গ্রুপ।
সোমবার ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আকিজ টেবিলওয়্যারের উদ্বোধন অনুষ্ঠান হয়।
আকিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বমানের টেবিলওয়্যারের প্রত্যাশা নিয়ে নতুন এই পণ্য বাজারজাত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পাশাপাশি লোগো উন্মোচন করা হয়। শেষে গান পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ।
অনুষ্ঠানে আকিজ টেবিলওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক মোহাম্মদ খোরশেদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
