২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল মিনিস্টার গ্রুপের আঞ্চলিক ডিলার সম্মেলন

মিনিস্টার গ্রুপের ডিলারদের আঞ্চলিক সম্মেলন ডিলার সামিট-২০২১ শেষ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2021, 07:28 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

সিলেট বিভাগের ডিলারদের অংশগ্রহণের মাধ্যমে সম্প্রতি মৌলভীবাজার শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান হোটেলে আঞ্চলিক পর্যায়ের সম্মেলন শেষ হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।

সম্মেলনে কোম্পানির কর্মকর্তারা মহামারী পরবর্তী সময়ে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নেওয়া এবং আগামী বছরের গতিশীল ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে করণীয় নিয়ে আলোচনা করেন।

পাশাপাশি আগামী বছরে ব্যবসাকে কিভাবে আরও বেশি সম্প্রসারণ করা যায় সে বিষয়ে পরিকল্পনা করা হয় এবং এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

মিনিস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু ডিলারদের সঙ্গে ভবিষ্যৎ ব্যবসায়িক কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে মিনিস্টার গ্রুপের পরিচালক বিল্লাল হোসেন, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া, চেয়ারম্যানের সচিব এ কে এম সায়েম হোসেন, মহাব্যবস্থাপক রিয়াজ মাহমুদ ও জাহিদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং সিলেট অঞ্চলের বিক্রয় কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে রাজশাহী ও রংপুর বিভাগের ডিলারদের নিয়ে বগুড়ায়, বরিশাল অঞ্চলের ডিলারদের নিয়ে বরিশালে, খুলনা অঞ্চলের ডিলারদের নিয়ে যশোরে, ফরিদপুর অঞ্চলের ডিলারদের নিয়ে ফরিদপুরে, কুমিল্লা অঞ্চলের ডিলারদের নিয়ে কুমিল্লায় এবং চট্টগ্রাম অঞ্চলের ডিলারদের নিয়ে চট্টগ্রামে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়।