ইন্টারনেট খরচ ছাড়াই বাংলালিংক গ্রাহকদের জন্য ‘উপায়’ অ্যাপ
ইন্টারনেটের খরচ ছাড়াই বাংলালিংকের গ্রাহকরা এখন থেকে ‘উপায়’ অ্যাপ ব্যবহার করতে পারবেন।
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এছাড়া বাংলালিংক গ্রাহকরা গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে উপায় অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে উপায় গ্রাহক হলে ৫০ টাকা পর্যন্ত ক্যাশ-রিওয়ার্ড এবং এক জিবি ফ্রি ইন্টারনেট পাবেন।
পাশাপাশি বাংলালিংক গ্রাহকরা ‘উপায়’ অ্যাপের মাধ্যমে ৪৪ টাকায় এক জিবি এবং ২৫ মিনিট টকটাইমের একটি বিশেষ প্যাক কিনলে পাবেন আরও এক জিবি বোনাস ইন্টারনেট।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড ‘উপায়’ এবছর মার্চে যাত্রা শুরু করে গ্রামীণ ও রবির গ্রাহকদের এই সুবিধা দিয়েছে।
উপায় গ্রাহকরা অ্যাপ এবং ইউএসএসডি *২৬৮# ব্যবহার করে মোবাইলে টাকা আদান-প্রদান, ইউটিলিটি বিল পেমেন্ট, ইন-স্টোর ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স গ্রহণ, বেতন প্রদান, সরকারি ভাতা গ্রহণসহ নানা ধরনের সেবা উপভোগ করতে পারছেন।
