২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশে বেতন-ভাতা পাচ্ছেন প্রাণ ফুডস কর্মীরা

প্রাণ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্রাণ ফুডস লিমিটেডের সাড়ে ১২ হাজারের বেশি কর্মী মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে বেতন ভাতা পাচ্ছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2021, 09:46 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

ডিজিটাল পদ্ধতিতে বিকাশে বেতন দেওয়ার এ সেবা নেওয়ায় প্রাণ ফুডসের বেতন-ভাতা বিতরণে নগদ টাকার ঝামেলা দূর হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিকাশ।

এতে জানানো হয়, এ সেবা চালু উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে প্রাণ গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের জন্য স্বয়ংক্রিয় ও ক্যাশলেস পদ্ধতিতে বেতন বিতরণের বিষয়ে আলোচনা করেন।

প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ ও কমার্শিয়াল ডিভিশনের ইভিপি মাসরুর চৌধুরী, প্রাণ এর ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ ইয়ামিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।