২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংকের নতুন শাখা

রাজধানী ঢাকার উত্তরায় রবীন্দ্র সরণিতে ডাচ্-বাংলা ব্যাংক নতুন শাখা চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2021, 08:37 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরিন আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ২২০তম শাখা উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ৩৩ নম্বর বাড়িতে ব্যাংকটির এ শাখার কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও শিল্পপতিসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এবং সিআরও সহিদুর রহমান খান উপস্থিত ছিলেন।

উদ্বোধনের দিন থেকেই অন্যান্য শাখার মতো এ শাখাতেও অনলাইন ব্যাংকিং, এটিএম সার্ভিস, রিটেইল, এসএমই ও করপোরেট ঋণ, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও রেমিটেন্স সেবা দেওয়া হচ্ছে বলে ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।