ফের ভারত-বাংলাদেশ চেম্বারের সভাপতি মাতলুব
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ।
২৪ সদস্যের চেম্বারের পরিচালনা পরিষদে তিনি ২০২১-২০২৩ মেয়াদে নেতৃত্বে থাকবেন বলে রোববার আইবিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এইচএসটিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশে মাল্টার অনারারি কনসাল এম শোয়েব চৌধুরী এবং ইন্দোফিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার অভিষেক দাস সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ।
মাতলুব ও শোয়েব আগের দুই কমিটিতেও একই পদে ছিলেন।
এছাড়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড প্রকাশ চাঁদ সাবু কমিটিতে অনারারি সেক্রেটারি জেনারেল, কোয়ালিটি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াহেদ অনারারি জয়েন্ট সেক্রেটারি ও বাংলাদেশ সিস্টেম টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান দেওয়ান সুলতান আহমেদ অনারারি কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
রোববার ঢাকায় চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসাবে ছিলেন শামসুল আলম। বোর্ডের অপর দুই সদস্য হলেন বিজয় কুমার কেজরিওয়াল ও কোহিনুর ইসলাম।
পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- ফতুল্লা ইস্পাত রি-রোলিং মিলসের মোহাম্মদ আলী, সিইআট একেখান লিমিটেডের ভেনুগোপাল নাম্বিকেরিল চেল্লাপ্পান পিল্লাই, বি আর স্পিনিং মিলস লিমিটেডের আলহাজ মো. বজলুর রহমান, এমএকেএস এ্যাটায়াস ফারখুন্দা জাবীন খান, মেরিকো বাংলাদেশের আশীষ গৌপাল, টাটা মোটরস লিমিটেডের মধু পি সিং, শারোথি এন্টারপ্রাইজের মতিয়ার রহমান, ব্রিক ওয়ার্কস ডেভলপমেন্ট লিমিটেডের লিয়াকত আলী ভূঁইয়া, এশিয়ান পেইন্টস লিমিটেডর রিতেশ দোশি, রহমান শিপিং লাইনসের মো. মশিউর রহমান, মাহিন্দ্রা ও মাহিন্দ্রা লিমিটেডের রবিন কুমার দাস, দ্য হিমালয়া ড্রাগ কোম্পানি লিমিটেডের শ্রীকান্ত আইয়ার, আয়ন এক্সচেঞ্জ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের মো. জুলফিকার শেখ, এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেডের নগেন্দ্র দ্বিবেদী, এয়ার টাচ লিমিটেডের মাওলানা এয়াকুব শরাফতি, এজিয়ন ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের অজিত কুমার, সান ফার্মাসিউটিক্যালস (বাংলাদেশ) লিমিটেডের সঞ্জয় বসু, গালফ ওরিয়েন্ট সিওয়েজের এস কে মাহফুজ হামিদ।
