জাতীয় স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের পুষ্পস্তবক অর্পণ
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিজয় দিবসে ব্যাংকের পক্ষে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এবং আইবিটিআর এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসান স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন ।
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন মজুমদার, মো. মাহবুব আলম, মোহাম্মদ উল্লাহ, মিজানুর রহমান ও জি. এম. মোহা. গিয়াস উদ্দিন কাদেরসহ ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
