২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ অষ্টম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২০ অ্যাওয়ার্ড পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 07:14 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, ইসলামিক ব্যাংকিং ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

গত রোববার ঢাকায় হোটেল র‌্যাডিসন ব্লুতে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির উপস্থিতিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এসময় ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর সভাপতি মুজাফফর আহমেদ, করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান ইতরাত হুসাইন এবং ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব জে কিউ এম হাবিবুল্লাহ এফসিএস উপস্থিত ছিলেন।