২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা ভ্যাটদাতার পুরস্কার জিতল গ্রে

চলতি অর্থবছরে সেবা ক্যটাগরিতে সেরা ভ্যাটদাতার পুরস্কার জিতেছে বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডভার্টাইজিং লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 12:44 AM

Updated : 02 Aug 2022, 06:42 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘গ্রে’ জানায়, শুক্রবার জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ যে নয় প্রতিষ্ঠানকে সম্মানা দেয়, সেখানে সেবা ক্যাটাগরিতে এ পুরস্কার গ্রহণ করে ‘গ্রে’।

ভ্যাট দিবস উপলক্ষে উৎপাদন, ব্যবসায় ও সেবা এই তিন ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে। কয়েক বছর ধরে নিয়মিতভাবেই সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ।

সেরা ভ্যাটদাতার পুরস্কার পাওয়া সম্পর্কে গ্রে অ্যাডভার্টাইজিং লিমিটেড এর ম্যানেজিং পার্টনার ও কান্ট্রি হেড সৈয়দ গাউসুল আলম শাওন বলেন, “বাংলাদেশের একমাত্র বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে কানস লায়ন ও গ্র্যান্ড ইফি এর মতো অনেক আন্তর্জাতিক সম্মান বা পুরস্কারের প্রাপ্তি ছিল এতদিন। ভ্যাটের এই পুরস্কার আমাদের জন্য সত্যিকারের একটি ব্যতিক্রমী অর্জন।”

সংস্থাটির প্রধান আর্থিক কর্মকর্তা ইমরুল এহসান বলেন, “দেশের অর্থনীতিতে এবং উন্নয়নে আমাদের অবদানের জন্য এই জাতীয় পুরস্কার অবশ্যই উৎসাহব্যঞ্জক।

“আশা করি আমাদের এই অর্জনে অন্যান্য প্রতিষ্ঠানও উৎসাহিত হয়ে দেশের অর্থনীতি মজবুত করার লক্ষ্যে আরও বেশি মনোযোগী হবেন।”