যমুনা প্লাজায় চলছে ‘আমার ঘর, আমি সাজাই’ অফার
গৃহস্থালী পণ্যের ক্রেতাদের জন্য যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস নিয়ে এসেছে ‘আমার ঘর আমি সাজাই' অফার।
দেশব্যাপী যমুনা প্লাজা ও অনলাইনে এই অফারটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে যমুনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
এ অফারের আওতায় যমুনার পণ্য কিনে ক্রেতারা সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। পাশাপাশি তিনটি বিশেষ বান্ডেলে সাশ্রয়ী খরচে গৃহস্থালী পণ্য কেনা যাবে। ফ্রিজ, স্মার্ট এলইডি টিভি ও মাইক্রো ওভেনের সমন্বয়ে সাজানো হয়েছে এসব বান্ডেল
আর রেজিস্ট্রেশন করে লটারির মাধ্যমে গ্রাহক জিতে নিতে পারেন বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী।
যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্যা সেলিম বলেন, “শীতকাল হচ্ছে আমাদের দেশে উৎসবের ঋতু, বিশেষ করে সামাজিক অনুষ্ঠানগুলো শীতেই বেশি হয়। আর এই লক্ষ্যে যমুনা তার ক্রেতাদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় এ অফার। দেশব্যাপী ছড়িয়ে থাকা যমুনা প্লাজায় এবং অনলাইনে ব্যাপক সাড়া মিলেছে।”
