নগদ দিয়ে মোবাইল ফোন রিচার্জে ৫০% পর্যন্ত ছাড়
মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ এর মাধ্যমে যে কোনো মোবাইল ফোন অপারেটরের প্রিপেইড বা পোস্টপেইড বিল পরিশোধ করলে মিলবে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক ও টেলিটকে ‘নগদ’ ওয়ালেট থেকে গ্রাহকরা নিজের অথবা প্রিয়জনদের প্রিপেইড রিচার্জ ও পোস্টপেইড বিল পরিশোধ করলে উপভোগ করতে পারবেন এ অফার।
অফারটি ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে, যা পরবর্তী ঘোষণার আগে পর্যন্ত চলবে।
অফার চলাকালে গ্রাহকরা নগদ অ্যাপ অথবা *১৬৭# ডায়ালের মাধ্যমে সব শর্ত পূরণ করে একাধিকবার উপভোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সব শর্তানুযায়ী রিচার্জের পর ওই দিনের মধ্যেই ক্যাশব্যাক পাবেন গ্রাহক।
এ বিষয়ে নগদ এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, মানুষের দৈনন্দিন ব্যয় কমানোর জন্য কাজ করছে নগদ। যত কম খরচে সেবা দেওয়া যায়, তার সব রকমের চেষ্টা করছি।
“আশা করি গ্রাহকেরা আমাদের সঙ্গে থেকে সামনের দিনে আরও ভালো ও উন্নত সেবা উপভোগ করবেন।“
নগদ ওয়ালেট থেকে মোবাইল রিচার্জ করতে প্রথমে ওয়ালেট মেন্যু ওপেন করে মোবাইল নম্বরটি দিতে হবে।
তারপর রিচার্জের পরিমাণ লিখে সাবমিট করলেই একজন গ্রাহক তার মোবাইল ব্যালেন্স রিসিভ করতে পারবেন।
মোবাইল রিচার্জ হয়ে গেলে গ্রাহকদের একটি কনফার্মেশন মেসেজ দিয়ে তা জানিয়ে দেওয়া হবে।
অফারটি সব নগদ গ্রাহক ও সব মোবাইল অপারেটরের জন্য প্রযোজ্য। তবে অফারটি পেতে হলে গ্রাহকদের নগদ অ্যাকাউন্ট অবশ্যই সচল থাকতে হবে।
গ্রাহকরা যে নম্বর দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলেছেন বা খুলবেন এবং রিচার্জ করবেন, সেই অ্যাকাউন্টেই ক্যাশব্যাকটি পাওয়া যাবে।
