দেশে অপোর রেনো ৬ বিক্রি শুরু
বাংলাদেশে অপোর রেনো সিরিজের সর্বশেষ সংস্করণের ফোন রেনো ৬ বিক্রি শুরু হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্মার্টফোন ব্র্যান্ডটি জানায়, এ উপলক্ষে ‘ফার্স্ট সেল’ বা প্রথম বিক্রয় উদযাপন করা হয়েছে।
এদিন রাজধানীর বসুন্ধরা সিটিতে ফার্স্ট সেল অনুষ্ঠানে প্রি বুকিং দেওয়া গ্রাহকদের হাতে রেনো ৬ ফোন হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩২ হাজার ৯৯০ টাকা দামের রেনো ৬ ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার পোর্ট্রটে।
অনুষ্ঠানে অপোর ব্র্যান্ড ম্যানেজার লিউ ফ্যাং, মিডিয়া ও ডিজিটাল মার্কেটিং ম্যানেজার মুস্তাকিম বিল্লাহ সাদ, কেওএল ম্যানেজার জাফরুল আবেদিন রকি, অপোর কান্ট্রি পিআর ও কমিউনিকেশন ম্যানেজার তাসকিন আল আনাস, ন্যাশনাল ট্রেইনিং ম্যানেজার কাজী আশিক আরাফাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু ফটোগ্রাফি নয়, ইউটিউবসহ নানা মাধ্যমে ব্যবহারের জন্য যারা ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য রাখা হয়েছে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ ও এআই হাইলাইট ভিডিও।
এর ৪৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফি প্রিয়দের মনের ক্ষুধা মেটাবে। একদম প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে।
শক্তিশালী পারফরমেন্সের জন্য ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম।
ফোনটির পুরুত্ব ৭.৮ মিলিমিটার ও ওজন মাত্র ১৭৩ গ্রাম। আছে ফ্রিঙ্গারপ্রিন্ট ও স্ক্যাচ প্রতিরোধক ফিচার।
৪ হাজার ৩১০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৫০ ওয়াটের ফ্লাশ চার্জ, যা মাত্র ৪৮ মিনিটে ফোনটিকে শতভাগ ফুল চার্জ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, রেনো ৬ ফোনের গরম হওয়া ঠেকাতে আছে মাল্টি কুলিং সিস্টেম। ফলে দীর্ঘক্ষণ ব্যবহারেও এটি গরম হবে না। দুটি রঙে পাওয়া যাচ্ছে র্যাম এক্সপ্যানশেন প্রযুক্তি সম্বলিত এ ফোন।
