২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈবাল সাহা প্রিমিয়ার সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার

প্রিমিয়ার সিমেন্টে চিফ মার্কেটিং অফিসার হিসেবে যোগ দিয়েছেন শৈবাল সাহা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2021, 11:05 PM

Updated : 02 Aug 2022, 06:35 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

এর আগে তিনি এমআই সিমেন্টের মার্কেটিং ও বিক্রয় বিভাগের প্রধান ছিলেন। তিনি সেলস মার্কেটিং ব্র্যান্ড কমিউনিকেশনসহ বিভিন্ন শাখায় ১৭ বছর ধরে কাজ করেছেন।

শৈবাল সাহা মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে ব্যাচেলর ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেমন ডিগ্রি নিয়েছেন।

এছাড়া তিনি ভারতের পন্ডিচেরি বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ডিপ্লোমা কোর্স করেন।