আইওআরএবিএফের চেয়ারম্যান শেখ ফজলে ফাহিম
আঞ্চলিক বাণিজ্য সহযোগিতা সংগঠন ইন্ডিয়ান ওসেন রিম অ্যাসোসিয়েশন বিজনেস ফোরামের (আইওআরএবিএফ) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম।
মঙ্গলবার তিনি নতুন এ পদে নির্বাচিত হওয়ার কথা জানান।
শেখ ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগে আমি এ সংগঠনের ভাইস চেয়ারম্যান ছিলাম। সম্প্রতি ফোরামের অনুষ্ঠানে আমাকে সভাপতি করা হয়েছে।“
১৯৯৭ সালে ভারত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের নিয়ে গঠিত ইন্ডিয়ান ওসেন রিম অ্যাসোসিয়েশনে বর্তমানে ২৩টি সদস্য রাষ্ট্র।
এ জোটের বেসরকারি খাতের প্রতিনিধিদের সংগঠন হল ইন্ডিয়ান ওসেন রিম অ্যাসোসিয়েশন বিজনেস ফোরাম।
শেখ ফাহিম এ সংগঠনের নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন এফবিসিসিআইয়ের সহসভাপতি ও মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।
