হিরো বাইক মেলা: গাড়ি বুঝে পেলেন রাজশাহীর মোশারফ
দেশজুড়ে হিরো বাইক মেলায় তৃতীয় গাড়ি বিজয়ী রাজশাহীর মো. মোশারফ হোসেন বুঝে পেয়েছেন টাটা ইন্ডিগো গাড়ির চাবি।
বুধবার রাজশাহীতে এক অনুষ্ঠানে হিরো মোটোকর্প এর হেড অব গ্লোবাল বিজনেস সঞ্জয় ভান এবং এইচএমসিএল নিলয় বাংলাদেশের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদের উপস্থিতিতে বিজয়ীর হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়।
হিরো মোটোকর্প ও নিলয় মটরস লিমিটেডের যৌথ উদ্যোগে অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে সারাদেশে এই বাইক মেলা চলছে। প্রতিটি শোরুমকে সাজিয়ে এই মেলার আবহ তৈরি করা হয়েছে বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দুই মাসব্যাপী এই মেলায় প্রতি সপ্তাহে র্যাফেল ড্রর মাধ্যমে একটি করে টাটা ইন্ডিগো গাড়ি জেতার সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন উপহার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে চারজন ‘ভাগ্যবান’ টাটা ইন্ডিগো জিতেছেন। তাদের মধ্যে তৃতীয় বিজীয় রাজশাহীর মো. মোশারফ হোসেন বুধবার তার গাড়ি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সঞ্জয় ভান বলেন, “হিরো মোটোকর্প একটি গ্রাহক-কেন্দ্রিক কোম্পানি এবং আমরা সবসময় আমাদের গ্রাহকদের জন্য সেরা অফারটি নিয়ে আসি। বাংলাদেশ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। আমরা বাইক মেলায় ইতিবাচক সাড়া দেখে খুশি।”
আব্দুল মাতলুব আহমাদ বলেন, “এই বিশেষ অফার দিয়ে বাজারে আলোড়ন আনতে পেরে আমরা আনন্দিত। হিরোর পণ্যগুণেলা তাদের গুণমান এবং নির্ভরযোগ্যতার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত।”
