২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

`ইলেভেন-ইলেভেন’ ক্যাম্পেইনে শাওমি

অফলাইন স্টোর প্রোমোশনে আকর্ষণীয় অফার, মূল্যছাড়সহ পুরনো ফোন বদল করে নতুন ফোন নেওয়ার সুযোগ দেবে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2021, 08:56 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

শাওমি প্রথমবারের মতো অফলাইনে সবচেয়ে বড় উৎসব ১১.১১ (ইলেভেন-ইলেভেন) ঘোষণা করেছে। ক্যাম্পেইনটি শুধু একদিন অর্থাৎ আগামী ১১ নভেম্বর সারা দেশে চলবে বলে শাওমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এই অফারে দেশের নির্দিষ্ট ‘মি স্টোর’ থেকে শাওমি স্মার্টফোন এবং ট্যাব কিনতে পারবেন। পাশাপাশি গ্রাহকরা পুরনো ফোন বদল করে শাওমির নতুন ফোন কেনার সুযোগ পাওয়া যাবে। 

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “ফ্যানকেন্দ্রিক ব্র্যান্ড হওয়ায় আমরা সবসময় গ্রাহকদের আকর্ষণীয় অফার আর প্রোমোশনাল ক্যাম্পেইন উপহার দিতে চেষ্টা করি। আর সে কারণেই শাওমি ফ্যানদের জন্য আমরা নতুন চমক হিসাবে রিটেইল পার্টনারদের সঙ্গে একত্রিত হয়ে দেশের সবচেয়ে বড় অফলাইন ক্যাম্পেইন চালু করছি।”

আগামী ১১ নভেম্বর সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সারা দেশের নির্দিষ্ট মি স্টোরে অফারটি চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনে শীর্ষ রি-কমার্স মার্কেটপ্লেস সোয়াপ অফিসিয়াল এক্সচেঞ্জ পার্টনার হিসেবে কাজ করবে। এই অফারগুলো কোনো ই-কমার্স প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য নয়।