২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক পুরস্কার পেল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 12:15 AM

Updated : 02 Aug 2022, 06:33 PM

লন্ডনভিত্তিক দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস এ পুরস্কার দিয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

এতে বলা হয়েছে, এ পুরস্কার এ বছর এককভাবে অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস এর চেয়ারম্যান অধ্যাপক  হুমায়ুন দার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান পিএইচডি এর নিকট অ্যাওয়ার্ডটি হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা।