২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল আইটি কনসালটেন্টস

শিল্প উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ’রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯’ পেয়েছে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2021, 06:49 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টসের ভাইস চেয়ারম্যান ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সম্প্রতি এ পুরস্কার গ্রহণ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

বেসরকারি শিল্পখাতে অবদানের স্বীকৃতি এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে গত ৪ নভেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৯ সালের জন্য ছয়টি ক্যাটাগরিতে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হয়।

পরিবেশ বান্ধব শিল্পায়নের আহ্বান রাষ্ট্রপতির  

এর মধ্যে বৃহৎ শিল্পে চারটি, মাঝারি শিল্পে চারটি, ক্ষুদ্র শিল্পে তিনটি, মাইক্রো শিল্পে তিনটি, কুটির শিল্পে দুটি এবং হাইটেক শিল্পে তিনটি পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত প্রতিটি কোম্পানিকে একটি করে ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

হাইটেক শিল্প ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস।