পদোন্নতি পেয়ে ডিএমডি হলেন রাষ্ট্রীয় ব্যাংকের ২১ কর্মকর্তা
রাষ্ট্র মালিকানাধীন ছয়টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২১ জন মহাব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) করা হয়েছে।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়ার পাশাপাশি কয়েকজনের কর্মস্থলও বদলে দেওয়া হয়েছে।
বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের অরুণ কুমার চৌধুরী, কৃষি ব্যাংকের চানু গোপাল ঘোষ, কৃষি ব্যাংকের মীর মোফাজ্জল হোসেন, রূপালী ব্যাংকের শওকত আলী খান, রূপালী ব্যাংকের খান ইকবাল হোসেন, জনতা ব্যাংকের কামরুল আহছান, অগ্রণী ব্যাংকের আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের আবু মো. মোফাজ্জেল, অগ্রণী ব্যাংকের মনিরুল ইসলামকে ডিএমডি হিসাবে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে রাখা হয়েছে।
এই পদোন্নতি ও বদলির আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
