২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ পালন করছে ইসলামী ব্যাংক

সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ পালন শুরু করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 07:02 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ কার্যক্রম উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও  সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারক খান। উপ ব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন।

অনুষ্ঠানে উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ এফসিএস ও মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী ও ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির অধ্যক্ষ এসএম রবিউল হাসানসহ বিভিন্ন উইং, ডিভিশন, জোন ও শাখার প্রধানরা সশরীরে ও ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।