ট্যাপ অ্যাপে সেবা পাবেন গার্ডিয়ান লাইফের গ্রাহকরা
মোবাইল ফোনভিত্তিক আর্থিক সেবাদাতা ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ) অ্যাপে বীমা পলিসি ও প্রিমিয়াম দিতে পারবেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা।
ট্রাস্ট আজিয়াটা পে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে তাদের এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত সিইও শেখ রাকিবুল করিম এবং ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ) এর ভারপ্রাপ্ত সিইও দেওয়ান নাজমুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিপত্রে সই করেন।
অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ, ট্রাস্ট আজিয়াটা পের হেড অফ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন শাহ জালাল উদ্দিনসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্রাস্ট ব্যাংক লিমিটেড (টিবিএল) ও আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস (এডিএস) নিয়ে যৌথভাবে গঠিত ‘ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের’ উদ্যোগ এই ট্যাপ।
