২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওভাইর ভাড়া দেওয়া যাবে বিকাশ-ভিসা কার্ডে

বাংলাদেশের অনলাইন রাইড শেয়ারিং সেবা ‘ওভাই’ ব্যবহার করে ভাড়া দেওয়া যাবে বিকাশ ও ভিসা কার্ডে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2021, 07:32 PM

Updated : 07 Apr 2022, 11:43 PM

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে দেশীয় রাইড শেয়ারিং সেবা ‘ওভাই’।

বৃহস্পতিবার থেকে ‘ওভাই’ ব্যবহারকারীরা বিকাশ ও ভিসা কার্ড ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে ভাড়া দিতে পারবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

‘ওভাই’ এর হেড অফ ফিন্যান্স আজিজুর রহমান বলেন, “ওভাই যাত্রী এবং চালকদের নিরাপদ রাখার জন্য আমরা এই সেবা যোগ করেছি।”

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, “ডিজিটাল পেমেন্ট যুক্ত হওয়ায় এখন ওভাইয়ের চালকদের টাকা দেওয়া যাবে আগের চেয়ে আরও নিরাপদভাবে এবং তাড়াতাড়ি।”

যেসব যাত্রী বিকাশ ব্যবহার করে ভাড়া দেবেন তারা বিশেষ ছাড় পাবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ‘ওভাই’ যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে চালকের গতিবিধি ‘ওভাই’ অ্যাপের মাধ্যমে প্রতি মুহূর্তে খেয়াল রাখা হয়।