ল্যাবএইডে ২৫% ছাড় পাবেন ইসলামী ব্যাংকের কার্ডধারীরা
ল্যাবএইড গ্রপের চারটি প্রতিষ্ঠানের সেবায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ইসলামী ব্যাংকের ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ডধারী এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে বুধবার ল্যাবএইড গ্রপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামী ব্যাংক।
ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, ল্যাবএইড লিমিটেড, ল্যাবএইড কার্ডিয়াক হসপিটাল লিমিটেড এবং ল্যাবএইড স্পেশালাইজড হসপিটালে ইসলামী ব্যাংকের কর্মী এবং নির্দিষ্ট কার্ডধারীরা এই ছাড় পাবেন।
ইসলামী ব্যাংক টাওয়ারে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা উপস্থিত ছিলেন।
ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের এমডি সাকিফ শামীম এবং ইসলামী ব্যাংকের ডিএমডি জে কিউ এম হাবিবুল্লাহ সমঝোতা স্মারকে সই করেন।
অন্যদের মধ্যে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুইঁয়া ও মিফতাহ উদ্দীন, ল্যাবএইডের হেড অব মার্কেটিং অমিতাভ ভট্টাচার্য, হিউম্যান রিসোর্স জেনারেল ম্যানেজার এ. এম. এম. মহসিন, অ্যাকাউন্ট ও ফিন্যান্স জেনারেল ম্যানেজার মো. মাহতাবুল আলম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ওবায়দুল্লাহ আল মাসুদ ও হেড অব কমার্শিয়াল অ্যান্ড ব্যাংকিং কাজী মাসুদ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
