২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইকোনমিক টাইমসের ‘বেস্ট ব্র্যান্ডের’ স্বীকৃতি পেল ফ্রেশ

ভারতের খ্যাতনামা দৈনিক দ্য ইকোনমিক টাইমস আয়োজিত ‘দ্য ইকোনমিক টাইমস বেস্ট ব্র্যান্ড ২০২১- বাংলাদেশ এডিশন’এ বেস্ট ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর ব্র্যান্ড ‘ফ্রেশ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2021, 07:49 PM

Updated : 07 Apr 2022, 11:43 PM

গত বৃহস্পতিবার এক অনলাইন ইভেন্টে এ স্বীকৃতি দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মেঘনা গ্রুপ।

এতে বলা হয়, এমজিআই সব সময় তাদের মূলমন্ত্র ‘ছাড়িয়ে যাই’এ বিশ্বাসী। এমজিআই ইতিমধ্যেই তাদের কনজ্যুমার ব্র্যান্ড ‘ফ্রেশ’ এর মাধ্যমে বাংলাদেশের মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। যার ফলশ্রুতিতে প্রতিদিন বাংলাদেশের প্রতি দুটি পরিবারের একটি ফ্রেশ এর পণ্য ব্যবহার করছে।

দ্য ইকোনমিক টাইমসের এ স্বীকৃতি সম্পর্কে এমজিআই এর পরিচালক তাহমিনা মোস্তফা বলেন, “ফ্রেশ এর উপর আস্থা রাখার জন্য আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞ। ফ্রেশকে মানুষের কাছে আরও প্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে সামনেও কাজ করে যাব।”